বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট
ফাইল ছবি

বিএনপি প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

দেশনেত্র প্রতিবেদক :

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিট দায়ের করেন।

রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত এই প্রার্থীর প্রার্থিতা স্থগিত করার আবেদন জানানো হয়েছে।রিটকারী নাহিদ ইসলামের অভিযোগ, কাইয়ুম তার বিদেশি নাগরিকত্বের তথ্য গোপন করেছেন।

এর আগে ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই শেষে ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ইসলাম এবং বিএনপির ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। রাজধানীর রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকা নিয়ে গঠিত এই আসনে তারা এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *