বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ
অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি :

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম ও সিলেট বিভাগের পিপি এবং বাংলাদেশ জাতিয়তাবাদী আইনজীবী ফোরামের চট্রগ্রাম শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জালাল উদ্দিন পারভেজ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার জন্য আইনজীবী বিষয়ক উপকমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত, এক বিজ্ঞপ্তিতে এডভোকেট কামরুল ইসলাম সজলকে প্রধান  করে ১১ সদস্য বিশিষ্ট এ উপকমিটির অনুমোদন দেয়া হয়।

এডভোকেট মোঃ জালাল উদ্দিন পারভেজ একাধারে, প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিশেষ পাবলিক প্রসিকিউটর এবং হাজী জরিফ আলী লিগ্যাল এইড এবং পথশিশু কল্যাণ পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বরত রয়েছেন।

নতুন দায়িত্ব পেয়ে জালাল উদ্দিন পারভেজ বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬ এর কার্যক্রম আরো বেগবান ও গতিশীল করে দলের মনোনীত ও সমর্থীত প্রাথীদের বিজয়ী করার লক্ষে “আইনজীবী বিষয়ক উপ-কমিটি”তে আমাকে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব অর্পন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সফল সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সজল ভাইয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

 

এছাড়াও

ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে কয়েকটি চিতাবাঘ

ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে কয়েকটি চিতাবাঘ

দেশনেত্র প্রতিবেদক : লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পিলারের কাছ দিয়ে ৪ থেকে ৫টি বড় চিতাবাঘ বাংলাদেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *