ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন
সংগৃহীত ছবি

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

দেশনেত্র ডেস্ক :

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দি‌য়ে‌ছে মার্কিন সিনেট। তি‌নি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদনের তথ্য নি‌শ্চিত করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন নি‌জেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৯ ডি‌সেম্বর) সোশ্যাল মি‌ডিয়া প্ল্যাটফর্ম লিংকডইনে এক পোস্টে ব্রেন্ট এ কথা জানান।

তিনি জানান, বাংলা‌দে‌শের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মা‌র্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়ে আমি সম্মানিত এবং এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ঢাকায় মার্কিন দূতাবাসে আগে কাজ করার অভিজ্ঞতা আছে ব্রেন্ট ক্রিস্টেনসেনের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *