দেশনেত্র ডেস্ক :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে পাঁচ সদস্যের কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে ইসি থেকে গণভনে পথে রওনা দেন। এর আগে নিজেরা বৈঠক করেন। এরপর বঙ্গভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন।দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি-বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন।
বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। এদিন সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থাও তুলনামূলক জোরদার করা হয়েছে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
দেশনেত্র দৃষ্টি ছাড়িয়ে