যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ড নিহতের জেরে ১৯ দেশের গ্রিন কার্ড পুনঃযাচাই এবং বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ড নিহতের জেরে ১৯ দেশের গ্রিন কার্ড পুনঃযাচাই এবং বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব

তরু আহমেদ :

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বুধবার (২৬ নভেম্বর) ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলির ঘটনায় একজন সদস্য নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলার জন্য একজন আফগান নাগরিককে দায়ী করা হচ্ছে। ঘটনাটি পুরো যুক্তরাষ্ট্র জুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

ঘটনার পর মার্কিন প্রশাসন প্রথমে আফগানিস্তানের নাগরিকদের ভিসা ইস্যু স্থগিত করে। পরে সিদ্ধান্ত নেয় সব ধরনের আফগান অভিবাসন আবেদন সাময়িক স্থগিত রেখে নিরাপত্তা ঝুঁকি পুনর্মূল্যায়ন করা হবে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বৃহস্পতিবার, যখন যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা ইউএসসিআইএস (USCIS) ঘোষণা দেয়—
আফগানিস্তান, ইরান, সোমালিয়া, ভেনেজুয়েলাসহ মোট ১৯টি দেশের নাগরিকদের ইস্যুকৃত গ্রিন কার্ড পুনরায় যাচাই করা হবে।

এই পুনঃযাচাই প্রক্রিয়ায় নিরাপত্তা ব্যাকগ্রাউন্ড, বায়োমেট্রিক মিল, পূর্ববর্তী ভ্রমণ ইতিহাস ও অভিবাসন ডকুমেন্টগুলো আবার পরীক্ষা করা হবে।

 যদিও ঘোষিত ১৯ দেশের তালিকায় বাংলাদেশ নেই, তবুও কিছু ক্ষেত্রে বাংলাদেশের অভিবাসীদের ওপর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যে ১৯ দেশের  গ্রিনকার্ড পুনঃযাচাই হবে:

আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, এরিট্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্দি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনিজুয়েলা।

বাংলাদেশে সম্ভাব্য প্রভাব:

এর ফলে বাংলাদেশের নতুন ভিসা বা গ্রীন কার্ড আবেদনকারীরা অতিরিক্ত যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মুখোমুখি হতে পারেন।

১৯ দেশের গ্রিন কার্ড পুনঃযাচাইয়ের কারণে প্রসেসিং টাইম বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে আসা আবেদনকারীদের ভ্রমণ ইতিহাস, পরিচয় ও নথি যাচাই আরও কঠোর হতে পারে।এছাড়া যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিরাও মাঝে মাঝে রুটিন রিভিউ বা নিরাপত্তা-সংক্রান্ত অতিরিক্ত প্রশ্নের সম্মুখীন হতে পারেন।

বাংলাদেশি আবেদনকারীদের করণীয়:

বাংলাদেশে আবেদনকারীরা আতঙ্কিত না হয়ে দরকারি সকল নথি হালনাগাদ ও সঙ্গতিপূর্ণ রাখুন। ভ্রমণ ইতিহাস, কর্মসংস্থান ও শিক্ষাগত নথি যথাযথভাবে প্রস্তুত রাখুন। দূতাবাস সাক্ষাৎকারের সময় নিরাপত্তা-সম্পর্কিত প্রশ্নের যথাযথ উত্তর দিন।এছাড়া যুক্তরাষ্ট্রে পরিবারের সদস্য বসবাস করে থাকলে, তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস ও নথিপত্র বৈধ কিনা নিশ্চিত করুন।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *