রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
সংগৃহীত ছবি

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

দেশনেত্র প্রতিবেদক :

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গোলাম কিবরিয়াকে ৭ রাউন্ড গুলি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে ছিলেন গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে এসে তিনজন দুর্বৃত্ত তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে এরই মধ্যে অভিযান শুরুর কথা জানিয়েছে পুলিশ।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক যুবদল নেতাকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির এই নেতা জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *