গণসংযোগের সময় চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ 
ফাইল ছবি

গণসংযোগের সময় চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ 

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এমন হয় গুলিবিদ্ধ হন তিনি,তার পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে।এই ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি। এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। কারা গুলি করেছেন সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *