এসএসসি পরীক্ষার সময় পেছালো

এসএসসি পরীক্ষার সময় পেছালো

নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ সেপ্টেম্বর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে। এবারের পরীক্ষা নিয়ে কয়েকটি নতুন সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা করা হয়েছে পরীক্ষা। সকাল ১০টার পরিবর্তে এক ঘণ্টা পিছিয়ে বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিং এ এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবার পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে।

এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষার আয়োজন ও প্রশ্ন ফাঁস এড়াতে ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত তথা ২১ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এছাড়াও

বাংলাদেশের ডিজেলের অনুরোধে ভারত যা বলছে 

বাংলাদেশের ডিজেলের অনুরোধে ভারত যা বলছে 

দেশনেত্র আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির জের ধরে বাংলাদেশের জন্য অতিরিক্ত ডিজেল সরবরাহের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *