রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
সংগৃহীত ছবি

রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

দেশনেত্র প্রতিবেদক :

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে যানচলাচল বন্ধ করে দিয়ে রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

দুই দিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামের এক কিশোর নিহত হন। নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে দুপুর ১২ টার দিকে ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন তারা।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *