জুলাই সনদ সইয়ে হামলাকারীরা ছিলো ‘আওয়ামী ফ্যাসিস্ট’: সালাহউদ্দিন
ফাইল ছবি

জুলাই সনদ সইয়ে হামলাকারীরা ছিলো ‘আওয়ামী ফ্যাসিস্ট’: সালাহউদ্দিন

দেশনেত্র প্রতিবেদক :

জুলাই জাতীয় সনদ সই করার দিনে হামলাকারীরা ‘জুলাইযোদ্ধা’ ছিলো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার অভিযোগ, সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলাকারী ও হামলাকারীরা আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর লোক ছিলো।

শনিবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।

এদিকে জুলাই সনদে সই করেনি জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কয়েকটি রাজনৈতিক দল।

এ ব্যাপারে তিনি বলেন, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে সই না করায় আগামী নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। এখনও সনদে সই সুযোগ রয়েছে। যারা সই করেনি, তারা সময় মতো সই করবেন বলে আশা তার।  যথাসময়ে স্বাক্ষর করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এসময় নির্বাচনকে সামনে রেখে সবাইকে সহনশীল আচরণ বাজায় রাখার আহবান জানান সালাহউদ্দিন আহমেদ।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *