রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মৃতদেহ উদ্ধার
প্রতিকী ছবি

রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মৃতদেহ উদ্ধার

দেশনেত্র প্রতিবেদক:

রাজধানীর কলা বাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজের  ভিতর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তার স্বামী তাকে হত্যার পর তার লাশ ফ্রিজে রেখে দেয়।

রাত সোয়া ১১টার দিকে কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, “একজন নারীর মরদেহ আমরা ফ্রিজের ভেতরে পেয়েছি।”

পুলিশ বলছে, ওই বাসার অবস্থান কলাবাগানের লন্ডন কলেজের পাশে।জানা যায়, কলাবাগান থানাধীন ১ম লেন এলাকায় স্বামী তার স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

সোমবার রাত ৯টার দিকে কলাবাগান থানাধীন ১ম লেন, বাসা নং-২৩/২৪, লন্ডন কলেজের পাশের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম তাসলিমা আক্তার (৪২)। নিহতের স্বামী নজরুল ইসলাম, পিতা মোঃ সিরাজ মিয়া। তাদের স্থায়ী ঠিকানা গাজীপুরের সাং-বিন্দান, থানা-পূর্বছেল।

পুলিশ জানায়, ভিকটিমের দুই কন্যা রাত ৮টার দিকে তাদের মায়ের অনুপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করলে তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর কলাবাগান থানার পুলিশ উপস্থিত হয়ে ফ্ল্যাটটি তল্লাশি করে এবং মৃতদেহ ফ্রিজে রাখা অবস্থায় উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক বিভাগকে খবর দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী নিজেই স্ত্রীকে হত্যা করেছে। বিস্তারিত তদন্ত চলছে।

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *