নোয়াখালীতে শেয়ালের মাংস খাওয়ার হিড়িক, প্রতি কেজির দাম প্রায় ২৫০০ টাকা
সংগৃহীত ছবি

নোয়াখালীতে শেয়ালের মাংস খাওয়ার হিড়িক, প্রতি কেজির দাম প্রায় ২৫০০ টাকা

নোয়াখালী প্রতিনিধি :

শিয়ালের মাংস ও তেল বাতব্যথা দূর করে প্রচলিত এই অন্ধ বিশ্বাসের কারণে নোয়াখালীতে শেয়ালের মাংস খাওয়া এবং বেচাকেনার যেন হিড়িক পড়েছে।

দুলাল মাংস বিতান নামে একটি দোকানে শিয়ালের মাংস বিক্রি হচ্ছে—এমন খবর পেয়ে ৩ অক্টোবর অভিযান চালায় বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন বিভাগ। উদ্ধার করা হয় ১৫ কেজি শিয়ালের মাংস।

দুলাল মাংস বিতান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানি পূর্ব বাজারে অবস্থিত। অভিযানকারীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা ছয়টি শিয়াল ধরেছিল। এর মধ্যে চারটিকে হত্যা করে বিক্রি করেছে । বাকি দুটি শিয়াল জীবিত উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে।

নোয়াখালীভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল রাইট বিডি-৬৪’-এর প্রতিষ্ঠাতা রাইমন চৌধুরী রনিম গণমাধ্যমকে বলেন, শিয়ালের মাংস ও তেল বাতব্যথা দূর করে বলে একটা বিশ্বাস কারও কারও মধ্যে আছে। নোয়াখালীতেও অনেকে এটা বিশ্বাস করেন। এ কারণে শিকারিরা গোপনে শিয়াল শিকার করে মাংস বিক্রি করেন। প্রতি কেজি মাংসের দাম আড়াই হাজার টাকার আশপাশে।

বন্যপ্রাণী সংরক্ষণ আইনে রক্ষিত বন্য প্রাণী নিধনের শাস্তির বিষয়ে বলা আছে, কোনো ব্যক্তি লাইসেন্স গ্রহণ না করে কোনো বন্য প্রাণী বা বন্য প্রাণীর কোনো অংশ বা মাংস সংরক্ষণ করলে দণ্ড হিসেবে এক বছরের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

কিন্তু শিয়াল নিধন থামছে না। বন বিভাগের তথ্য অনুযায়ী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ১২টি অভিযানে ৬০ কেজি শিয়ালের মাংস উদ্ধার করা হয়েছে।

বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আবদুল্লাহ আস সাদিক বলেন, ফাঁদ পেতে ধরা শিয়াল একেকটি ৫ থেকে ৭ হাজার টাকায় কিনে নেয় কিছু লোক। এরপর কিছু কিছু মাংসের দোকানে শিয়ালের মাংস বিক্রি হয়। তাঁর তথ্য অনুযায়ী, বিগত পাঁচ বছরে শিয়াল হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে ৪৭টি। গত দুই মাসে নোয়াখালীতে শিয়াল হত্যার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ৫টি। এর মধ্যে ৪টি মামলায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

 

এছাড়াও

"একটি হাসিমুখ, একটি নতুন পৃথিবী" স্লোগানে মানবসেবায় এগিয়ে চলছে সংগঠন ‘নতুন পৃথিবী'

“একটি হাসিমুখ, একটি নতুন পৃথিবী” স্লোগানে মানবসেবায় এগিয়ে চলছে সংগঠন ‘নতুন পৃথিবী’

লালমোহন প্রতিনিধি: “একটি হাসিমুখ, একটি নতুন পৃথিবী”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে উদীয়মান কিছু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *