পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

দেশনেত্র প্রতিবেদক :

রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারী একটি পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ওসি।

ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই নারী সাংবাদিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *