শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ পল্লবী থানা যুবদলের উদ্যোগে

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ পল্লবী থানা যুবদলের উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর,পল্লবী থানা ৫নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ৪ শতাধিক খুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১ মার্চ ) বেলা ১১টায় পল্লবী কালশী সাংবাদিক আবাসিক এলাকার পশ্চিম পাশে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান,পল্লবী থানা যুবদলের আহবায়ক হাজী নূর সালাম,৫নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব মো: রিয়াজ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ৪ শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কলম,খাতা প্রদান করা হয়।

এছাড়াও

শিক্ষক প্রশিক্ষণ কারিকুলাম পরিমার্জন ও সৃজনশীল অ্যাসাইনমেন্টের নতুন দিগন্ত

শিক্ষক প্রশিক্ষণ কারিকুলাম পরিমার্জন ও সৃজনশীল অ্যাসাইনমেন্টের নতুন দিগন্ত

প্রফেসর ড. শিরীন আখতার একটি দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন নির্ভর করে শিক্ষকের মানসম্মত প্রশিক্ষণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *