৫ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি

৫ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক

দেশনেত্র প্রতিবেদক :

এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৪ ব্যাংকসহ ৫ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (০৫ জানুয়ারি) এ নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। যে সব ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে সেগুলো হলো- এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামী, এসআইবিএল ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

এর আগে, গতকাল শনিবার (৪ জানুয়ারি) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে পরিচালনা পর্ষদ। এ সময়ে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।

গত বৃহস্পতিবার ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার লক্ষ্যে এস আলম-ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *