৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল
ফাইল ছবি

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল

দেশনেত্র প্রতিবেদক :

ভারতে ৫০ জন বিচারকের প্রশিক্ষণে যাওয়ার বিষয়ে জারি হওয়া প্রজ্ঞাপন বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাতের সই করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য দেশের ৫০ বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো তা সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক বাতিল করা হলো।

এর আগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দেয়া এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেয়া হলো।

এ প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেয়া হয়েছিলো।

প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে এবং এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই বলেও জানিয়েছিলো অন্তর্বর্তী সরকার।

 

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *