রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প
ফাইল ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

দেশনেত্র ডেস্ক :

রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫। উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

সিলেটের ভূমিকম্পের বিষয়টি স্থানীয় আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন নিশ্চিত করেছেন।

তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, ‘শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।’

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ রুবায়েত কবীর বলেন, ‘ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর প্রভাবে রাজধানীসহ উত্তর-পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।’

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *