সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বি ও জেড গ্রুপের আধিপত্য

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশর শেয়ার বাজারে বর্তমানে দূর্বল ও মৌলভিত্তিহীন শেয়ারের আধিপত্য লক্ষ করা যাচ্ছে। সাপ্তাহিক শীর্ষ দল বৃদ্ধির ১০ টি শেয়ারের মধ্যে ১ টি বি গ্রুপ ও ১ টি এ গ্রুপ বাকি ৮ টি শেয়ার ই জেড গ্রুপের অন্তর্ভুক্ত।

গেইনারের শীর্ষে থাকা এ গ্রুপের শেয়ার টি হল “গ্রামীন ওয়ান স্কীম ২ । সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দাম ১০.৭৭% বেড়েছে। সপ্তাহ শেষে ১.৪০ টাকা বেড়ে দিন শেষে শেয়ারটির দাম দাড়ায় ১৪.৪০ টাকা।

অপর বি গ্রুপের শেয়ার টি হল লিগেছি ফুট ওয়ার। সপ্তাহ ব্যবধানে শেয়ারটির দর ২১.৭১% বেড়েছে। সপ্তাহ শেষে ১০.৯০ টাকা বেড়ে আজ দিন‌ শেষে শেয়ারটির দাম দাড়ায় ৬১.১০ টাকা।

বাকি ৮ শেয়ার ই জেড গ্রুপের অন্তর্ভুক্ত। এই শেয়ারগুলো হল ওয়েষ্টারন মেরিন শিপইয়ার্ড বেড়েছে ২০.৩১%, কেপিপিএল বেড়েছে ১৮.০৬%, বিডি-থাই অ্যালুমিনিয়াম বেড়েছে ১৭.১৪%, ওসমানীয়া গ্লাস শীট বেড়েছে ১৪.৭৬%, ফার কেমিক্যাল বেড়েছে ১৪.৪৩%, সার্প ইন্ডাস্ট্রিস বেড়েছে ১১.৫৪%, সেন্ট্রার্ল ফার্মাসিউটিক্যালস বেড়েছে ১১.২৫% এবং লূব-রেফ বিডি বেড়েছে ১১.০২%।

এছাড়াও

বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় ১০ সদস্যের মার্কিন প্রতিনিধিদল ঢাকায় 

বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় ১০ সদস্যের মার্কিন প্রতিনিধিদল ঢাকায় 

দেশনেত্র প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে দশ সদস্যের একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *