দেশের বাজারে আবারো কমলো সোনার দাম

দেশের বাজারে আবারো কমলো সোনার দাম

দেশনেত্র প্রতিবেদক :

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে নতুন করে সোনার  দাম নির্ধারণ করেছে । ভরিতে এবার ১ হাজার ৫০ টাকা ক‌মিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে  ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লক্ষ ৩৮ হাজার ২৮৮ টাকা।

রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) থেকে নতুন এই দর কার্যকর হবে।

গত ২৩ ডিসেম্বর এ মাসের ১ম দফায় সোনার দাম ভরিতে কমানো হয় ১ হাজার ২৪৮ টাকা।

দাম কমানোর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লক্ষ ৩৮ হাজার ২৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম  ১ লক্ষ ৩২ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লক্ষ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

 

এছাড়াও

বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় ১০ সদস্যের মার্কিন প্রতিনিধিদল ঢাকায় 

বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় ১০ সদস্যের মার্কিন প্রতিনিধিদল ঢাকায় 

দেশনেত্র প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে দশ সদস্যের একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *