এবার আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ
সংগৃহীত ছবি

এবার আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ

দেশনেত্র প্রতিবেদক :

 

অন্তর্বর্তী সরকার গঠনের পর একের পর এক দাবি নিয়ে শাহবাগ অবরোধ করছেন আন্দোলনকারীরা। এবার চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারেরও বেশি আউটসোর্সিং কর্মীরা।

শনিবার (১৯ অক্টোবর) সকালে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন দাবিতে শাহবাগে যোগ দেন পানি উন্নয়ন বোর্ড, বড়পুকুরিয়া কয়লা খনি, কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন কোম্পানির কর্মচারীরা।

জানা যায়, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

তাদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কের তীব্র যানজট দেখা যায়। বেসরকারি অফিসগামীসহ কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

অববোধকারীদের দাবি-বিশৃঙ্খলা নয়, জীবন বাঁচাতেই তাদের এই কর্মসূচি। নতুন বাংলাদেশে ঠিকাদারের কাছ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়া যাওয়া হবে বলেও জানান তারা।

আন্দোলনকারীরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আগে সব ক্ষেত্রের বৈষম্য দূর করতে হবে। দ্রুত তাদের দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারা।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *