সাবের হোসেন চৌধুরী গ্রেফতার
ফাইল ছবি

সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

দেশনেত্র প্রতিবেদক :

 

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।

এর আগে বিকেলে ডিবির একটি টিম সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। সেই অভিযান শেষে তাকে গ্রেপ্তার করা হয়।

সাবের হোসেন চৌধুরী সর্বশেষ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *