অবসরের ঘোষণা দিলেন সাকিব
সাকিব আল হাসান

অবসরের ঘোষণা দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক :

 

অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।কানপুরে অনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলেই অবসরে যাবেন তিনি।

এ সময় সাকিব আরও জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার। সময়সূচি নির্ধারিত না হলেও অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এই সিরিজ।

সাকিবের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ।

যদিও শেষ ম্যাচের পারফরম্যান্স ভুলে যেতে চাইবেন তিনি। সে ম্যাচে প্রথম বলে আউট হওয়ার পর বল হাতে ১৯ রানে ছিলেন উইকেটশূন্য।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *