বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত
সংগৃহীত ছবি

বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত

দেশনেত্র প্রতিবেদক :

 

রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে খতিব মুফতি রুহুল আমিনের বয়ানের সময় এ সংষর্ষ হয়।

জানা গেছে, নামাজের আগে বয়ানের সময় একদল মুসল্লি খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। এ সময় আরেকদল মুসল্লি প্রতিবাদ করেন। পরে এ দুই পক্ষ পরস্পর হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন।

দুপক্ষের এ সংঘর্ষে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *