রাজধানীর সায়েন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

দেশনেত্র প্রতিবেদক :

 

আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বন্ধ রয়েছে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঘটনার শুরু।

এক শিক্ষার্থীর দেওয়া তথ্যমতে, পাভেল নামে ঢাকা কলেজের এক ছাত্রকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে তারা সংঘর্ষে জড়ান।পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।

এ ঘটনা লাইভ সম্প্রচার করার সময় শিক্ষার্থীদের ছোঁড়া ইট এসে মাথায় লাগলে ফারদিন আলম নামে ঢাকা ট্রিবিউনের এক সাংবাদিক গুরুতর আহত হন।

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী বলেন, কী কারণে এ সংঘর্ষ তা এখনো নিশ্চিত হতে পারিনি। দুপুর থেকে দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি।

 

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *