স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো সাখাওয়াতকে
ফাইল ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো সাখাওয়াতকে

দেশনেত্র প্রতিবেদক :

 

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বর্তমান উপদেষ্টারদের দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন শপথ নেওয়া লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ও সামলাবেন তিনি।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় চার উপদেষ্টার দায়িত্ব বণ্টন করা হয়।

নতুন উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মুহাম্মদ ফাওজুল কবির খানকে। এছাড়া স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লে. জে. জাহাংগীর আলম চৌধুরী।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *