সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আক্রমণ করে ১১ পুলিশ সদস্যকে হত্যা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আক্রমণ করে ১৩ পুলিশ সদস্যকে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি বিজয় বাসক। তিনি জানান, কারা এই হামলা চালিয়েছে, পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। আমরা ওই এলাকায় ঢোকার চেষ্টা করছি, কিন্তু এখনো পারছি না।

তবে তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, বেশ কয়েক হাজার মানুষ দুপুরের দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে।

এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথম দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে বিভিন্ন জেলায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই।

এর মধ্যে ঢাকায় ৪, হবিগঞ্জে ২, সিলেটে ১, ভোলায় ১, জয়পুরহাটে ১, বরিশালে ১, রংপুরে ৪, কিশোরগঞ্জে ৩, বগুড়ায় ৩, কুমিল্লায় ২,  শেরপুরে ২, সিরাজগঞ্জে ৬, নরসিংদীতে ৬, ফেনীতে ৫, মুন্সিগঞ্জে ৪, পাবনায় ৩, মাগুরায় ৩ ও লক্ষ্মীপুরে ৪ জন নিহত হয়েছেন।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *