সুন্দরবনের আগুন নেভাতে নৌ ও বিমান বাহিনী
সংগৃহীত ছবি

সুন্দরবনের আগুন নেভাতে নৌ ও বিমান বাহিনী

 

বাগেরহাট প্রতিনিধি :

 

সুন্দরবনের আগুন নেভাতে কাজ শুরু করেছে নৌ ও বিমান বাহিনী। যোগ দিয়েছে কোস্ট গার্ড সদস্যরাও। বনরক্ষী ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার ছিলা এলাকায় শনিবার আগুনের সূত্রপাত ঘটে। রোববার সকাল থেকে সমন্বিতভাবে শুরু হয় আগুন নেভানোর কাজ।

সকাল নয়টার দিকে বনরক্ষী, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনীর সদস্যরাও।

নৌবাহিনীর মোংলা ঘাঁটির একটি ফায়ার ফাইটিং টিম আগুন কাজ করছে। যোগ দিয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার। ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের ভোলা নদী থেকে পাইপ সংযোগ দিয়ে পানি তুলছেন।

এদিকে সুন্দরবনে কীভাবে আগুন লাগলো, কত এলাকাজুড়ে ছড়িয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বনবিভাগ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগেরহাটের উপপরিচালক মামুন আহমেদ বলেন, রোববার সকালেই খুলনা-বাগেরহাট থেকে ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু  করেছে।

আগুন অল্প অল্প জ্বলছে এবং শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আগুন ভয়াবহ রূপ ধারণ করবে না বলে মনে করছেন তিনি।

এছাড়াও

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প একনেকে অনুমোদন

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প একনেকে অনুমোদন

দেশনেত্র ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *