প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই
সংগৃহীত ছবি

প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই

 

দেশনেত্র প্রতিবেদক :

 

বিশিষ্ট ট্রেড-ইউনিয়ন নেতা, ক্রীড়া সংগঠক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য,প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার বিকেল সোয়া ৫টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম জিয়াউল হক স্পোর্টস সাংবাদিকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। সর্বশেষ তিনি দৈনিক ইত্তেফাকে সিনিয়র সহকারি সম্পাদকের দায়িত্ব পালন করেন। কাজ করেছেন দৈনিক পূর্বদেশসহ আরো কয়েকটি দৈনিকে। নেতৃত্ব দিয়েছেন জাতীয় প্রেস ক্লাব,ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে।

আজ এশার নামাজের পারে রাত ১০ টায় মিরপুর সাংবাদিক আবাসিক এলাকায় মসজিদুল ফারুক প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে কালশী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এছাড়াও

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

দেশনেত্র প্রতিবেদক : বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *