রাজধানীতে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা
সংগৃহীত ছবি

রাজধানীতে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা

 

দেশনেত্র প্রতিবেদক :

 

রাজধানীতে ফাঁকা সড়কে দুই বাসের প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে  ধাক্কা খেয়েছে এক বাস। এতে বেশ কয়েকজন আহত হয়েছে ।

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে মঙ্গলবার দুপুর ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। বাসের সামনের অংশ দুমড়ে গেছে।

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে যায় মিরপুর থেকে নিউমার্কেট-আজিমপুরগামী সেফটি এন্টারপ্রাইজের একটি বাস।

কাফরুল থানার এসআই আব্দুর রশিদ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাসটির চালক এবং হেলপার পলাতক রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে গাড়ির কাগজপত্রসহ চালক এবং হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *