বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরীর জামিন
ফাইল ছবি

বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরীর জামিন

 

দেশনেত্র প্রতিবেদক :

 

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত।

এ নিয়ে ২৮ অক্টোবরের পর দায়ের করা সব মামলায় জামিন পাওয়ায় বিএনপির এ নেতার কারামুক্তিতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী আনিসুর রহমান।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে চারটি মামলা হয়। মামলায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, যানবাহন ভাঙচুর, রাস্তায় বেআইনি জমায়েত, সহিংসতা, সম্পদের ক্ষয়ক্ষতি সাধন, পুলিশ সদস্যদের লাঞ্ছনা এবং তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।

এরপর গত ৫ নভেম্বর ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। ওইদিন তাকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে নাশকতা ও ভাঙচুরের এক মামলায় আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *