উনি সংসদে আসলেন কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের
ফাইল ছবি

বিএনপির আন্দোলন এখন দেশে-বিদেশে হাসি–তামাশার খোরাক: কাদের

 

দেশনেত্র প্রতিবেদক :

 

বিএনপির আন্দোলন এখন দেশে-বিদেশে হাসি–তামাশার খোরাক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে আজ রোববার দুপুরে নেতা–কর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন।

নতুন করে বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলন সুস্পষ্ট নয়। বিএনপির আন্দোলন এখন দেশে-বিদেশে হাসি–তামাশার খোরাক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে বাধা দেবে না সরকার। তবে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

বিদেশি কারও অভিনন্দনের জন্য সরকার বসে আছে, এটি মনে করার কারণ নেই বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, এমন দেউলিয়া আওয়ামী লীগ নয়। বিএনপি হিংসায় জ্বলছে। কারণ, নির্বাচনে না আসার পর ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের রীতিনীতিতে কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অভিনন্দন জানায়। এটা নতুন কোনো বিষয় না। সেই রীতিনীতি অনুযায়ী সবাই অভিনন্দন জানাচ্ছে।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *