পাইলটকে পেটালেন দেরিতে বিমান ছাড়ার ঘোষণা দেয়ায়
প্রতীকী ছবি

পাইলটকে পিটালেন দেরিতে বিমান ছাড়ার ঘোষণা দেয়ায়

দেশনেত্র ডেস্ক:

নির্দিষ্ট সময়ের পর পাইলট এসে ঘোষণা দিলেন বিমান ছাড়তে দেরি হবে। এমন ঘোষণা শোনার পরই পাইলটকে বেধড়ক মারধর শুরু করেন বিমানে থাকা এক যাত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতের ইন্ডিগো বিমানে এ ঘটনা ঘটেছে। বিমানটি উড্ডয়নের জন্য প্রথম যে পাইলটকে প্রস্তুত রাখা হয় তিনি আসতে না পারায় তার পরিবর্তে নতুন পাইলট আনা হয়। পরে নতুন পাইলট বিমান ছাড়তে ঘণ্টাখানেক দেরি হবে- এমন ঘোষণার পরই বিমানের পেছনের সারিতে বসা এক যাত্রী ওই পাইলটকে থাপ্পড় মারেন। তবে ইন্ডিগো এয়ারের ঠিক কোন ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিও দেখার পর এক্স হ্যান্ডেল ব্যবহারকারীদের একজন লিখেছেন, বিমান দেরিতে ছাড়ার ক্ষেত্রে পাইলট বা ক্রু’র দোষ কী? তারা শুধু তাদের দায়িত্ব পালন করেন। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত এবং তাকে কখনও বিমানে উড়তে দেয়া উচিত নয়।

ফ্লাইট ট্রাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, এ ঘটনাটি দিল্লি বিমানবন্দরে হবে। কারণ, সেখানে ১১০টি ফ্লাইট দেরিতে ছাড়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ৭৯টি ফ্লাইট। প্রত্যেকটি ফ্লাইট গড়ে ৫০ মিনিট দেরিতে ছেড়েছে।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *