৩টা পর্যন্ত কতো শতাংশ ভোট পড়েছে জানালেন ইসি সচিব
ফাইল ছবি

৩টা পর্যন্ত কতো শতাংশ ভোট পড়েছে জানালেন ইসি সচিব

দেশনেত্র প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় সারা দেশে গড়ে ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো.জাহাঙ্গীর আলম।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাওঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জাহাংগীর আলম বলেন, ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রাম বিভাগের ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়াও বরিশালে ৩১ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, রাজশাহী বিভাগে ভোট পড়েছে ২৬ শতাংশ এবং ময়মনসিংহে ২৯ শতাংশ ভোট পড়েছে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে তিনি জানান, সারা দেশে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় গড়ে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *