২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ
ফাইল ছবি

সরকারের সুবিধাভোগী ভোটারদের উপস্থিতি চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া তিন কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

রিটে সরকারের সুবিধাভোগী নাগরিকদের ভোটদান বাধ্যতামূলক করার নির্দেশনাও চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ জনস্বার্থে এ রিট দায়ের করেছেন।

বুধবার বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ড. বশির আহমেদ বলেন, কমনওয়েলভুক্ত অনেক দেশে নির্বাচনে ভোটারদের ভোটদানে বাধ্যতামূলক করার বিধান আছে। আমেরিকার দুটি অঙ্গরাজ্যে ভোট দেওয়ার বাধ্যতামূলক বিধান চালু রয়েছে। বাংলাদেশ যেহেতু কমনওয়েলভুক্ত দেশ। ফলে আমাদের দেশেও সরকারের সুবিধাভোগী নাগরিকদের ভোটদানে বাধ্যতামূলক করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকারের সরাসরি সুবিধাভোগী ২ কোটি ৭৫ লাখ ভোটার রয়েছে। এছাড়া আধা সরকারি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী মিলে মোট সোয়া ৩ কোটি ভোটার রয়েছে। রিটে ভোটকেন্দ্রে এসব ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়েছি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

এছাড়াও

পরিবর্তন আসছে পুলিশের পোশাকে, শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারির নির্দেশ

পরিবর্তন আসছে পুলিশের পোশাকে, শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারির নির্দেশ

দেশনেত্র প্রতিবেদক : পুলিশের বর্তমান ইউনিফর্ম মানানসই নয় উল্লেখ করে বাহিনীটির পোশাকে বড়ো পরিবর্তনের সিদ্ধান্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *