নির্বাচন নিয়ে নাশকতাকারীদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার : আইজিপি
সংগৃহত ছবি

নির্বাচন নিয়ে নাশকতাকারীদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার : আইজিপি

যশোর প্রতিনিধি :

নির্বাচন নিয়ে নাশকতাকারীদের তথ্য দিলে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। একই সঙ্গে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে যশোর পুলিশ সুপার কার্যালয়ে খুলনা বিভাগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, “নাশকতামূলক কার্যক্রম কিংবা নির্বাচনবিরোধী যেকোনো প্রচেষ্টা নস্যাৎ করার সামর্থ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে।”

তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় মাঠে থাকবে। বিশেষ করে সংখ্যালঘু, নারী ও বয়স্কদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করা হবে।”

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে প্রার্থীদের প্রতিটি অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হচ্ছে।”

এর আগে, আইজিপি যশোর পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারের সঙ্গে সভা করেন। এ সময় খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

দেশনেত্র প্রতিবেদক : ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময়মতো ভিসা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *