বরিশাল-৪ এ আওয়ামী প্রার্থী শাম্মীর প্রার্থিতা বাতিল 
ফাইল ছবি

বরিশাল-৪ এ আওয়ামী প্রার্থী শাম্মীর প্রার্থিতা বাতিল 

দেশনেত্র প্রতিবেদক :

বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনা হয়েছিল।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।

শাম্মী আহমেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ইসিতে আপিল করেছিলেন বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) পঞ্চম ও শেষ দিনের মতো নির্বাচন কমিশনে আপিলের শুনানি শুরু হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে সকাল থেকেই সমর্থকদের নিয়ে ইসিতে হাজির হয়েছেন প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে শুরু হয় এই শুনানি। এতে অন্য চার কমিশনারও উপস্থিত রয়েছেন।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *