ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি

২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ায় ২০২৪ সালের ১৭ মার্চে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলে পুতিন ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) তার শাসনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি।

রাষ্ট্রপতি হিসাবে পুতিনের পঞ্চম মেয়াদে জয়লাভ করা প্রায় নিশ্চিত, যার ফলে প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকার সুযোগ তৈরি হবে

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার আইন প্রণেতারা প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন। সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১৭ মার্চ। তারিখ নির্ধারণের সিদ্ধান্তটি ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়েছে।

২০২০ সালে রাশিয়ার সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ চার থেকে ছয় বছর পর্যন্ত বাড়ানো হয়। এর ফলে আগের মেয়াদ বাতিল করে পুতিন স্পষ্টতই আগামী বছর আবার নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।

মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলে পুতিন ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন এবং আবার প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে তিনি আরেক মেয়াদে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে যেতে পারেন।

উল্লেখ্য , ১৯৯৯ সালের শেষ দিকে বরিস ইয়েলৎসিন রাষ্ট্রপতির দায়িত্ব হস্তান্তর করেছিলেন পুতিনের কাছে। স্টালিনের পর পুতিনের মতো রাশিয়ার অন্য কোনো শাসক এতো লম্বা সময় ধরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেননি। লিওনিড ব্রেজনেভ ১৮ বছর ক্ষমতায় ছিলেন। পুতিন তাকেও অতিক্রম করেছেন।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *