৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন দিয়েছে ইসি
ফাইল ছবি

৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন দিয়েছে ইসি

দেশনেত্র প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ওসিদের বদলি করতে প্রস্তাব তৈরি করে নির্বাচন কমিশনে পাঠায় পুলিশ সদর দপ্তর। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারা দেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি দিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়।

 

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *