সৌদির কেমিক্যাল ফ্যাক্টরিতে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

সৌদির কেমিক্যাল ফ্যাক্টরিতে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট :

সৌদি আরবের আল জুবাইলে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। গত বৃহস্পতিবারে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়) এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম জানা গেছে। তিনি হচ্ছেন সোহেল শিকদার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের জহিরুল হক শিকদারের ছেলে।

জানা যায়, ২০২২ সালের জানুয়ারিতে সৌদি আরবের আল জুবাইলে যান সোহেল। গত বৃহস্পতিবার রাতে একটি ক্যামিকেল ফ্যাক্টরিতে ওয়েলডিংয়ের কাজ করছিলেন তিনি। হঠাৎ ফ্যাক্টরির বয়লার বিকট শব্দে বিস্ফোরণে পুরো ফ্যাক্টরিতে আগুন ধরে যায়। এ সময় সোহেল দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় সোহেলসহ তিনজন নিহত হয়।

নিহত সোহেল শিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের জহিরুল হক শিকদারের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

এ ঘটনা আরও দুই বাংলাদেশির নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *