পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়
ফাইল ছবি

পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

দেশনেত্র প্রতিবেদক :

পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।

একাদশ সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সজীব ওয়াজেদ। তার এই নিয়োগ ছিলো অবৈতনিক ও খণ্ডকালীন।

রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি) (১)-এর ক্ষমতাবলে  প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিয়েছিলেন।

এর আগের মেয়াদেও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র জয়।

তথ্যপ্রযুক্তি পেশাদার হিসেবে পরিচিত সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর করেছেন। আর কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়েছেন যুক্তরাষ্ট্র ও ভারতে।

সজীব ওয়াজেদ জয় বর্তমানে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও

বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন পারভেজ

দেশনেত্র প্রতিনিধি : বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী বিষয়ক উপকমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *