আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ !
সংগৃহীত ছবি

আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ !

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই ককটেল বিস্ফোরণ হয়।

ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুরো আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের একটি রাস্তা থেকে দুর্বৃত্তরা ককটেলটি আদালত চত্বরে নিক্ষেপ করে।

এসময় বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা এক পরিচ্ছন্নতাকর্মী আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, ঘটনার পরপরই পুরো আদালত চত্বরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

এছাড়াও

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়ায় যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে সঙ্গে সজোরে ধাক্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *