চট্টগ্রামে ৬ তলা ভবন হেলে পড়েছে
ফাইল ছবি

চট্টগ্রামে ৬ তলা ভবন হেলে পড়েছে

চট্টগ্রাম প্রতিবেদক :

চট্টগ্রামের অক্সিজেন রউফাবাদ এলাকায় একটি ৬ তলা ভবন হেলে পড়েছে বলে জানা গেছে।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভবনটি হেলে পড়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা জালাল আহমেদ।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে ভবন হেলে পড়ার খবর আসে। যতটুকু জেনেছি ভবনের পাশে নালা বা ড্রেনের কাজ চলছে। ধারণা করছি, এ কারণে ভবন হেলে পড়ার ঘটনা ঘটতে পারে। তবে বিস্তারিত আরও পরে জানা যাবে।’

জানা যায়, খোরশেদ ম্যানসন নামে চারতলা ভবনটি হেলে পড়ে পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের সঙ্গে ঠেকেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আমরা ভবনটিসহ আশেপাশের ভবনের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হেলে পড়া ভবনটির পাশে নালা খননের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, এ কারণে ভবনটি হেলে পড়েছে।

বায়েজিদ থানার ওসি তদন্ত সুজন কুমার দে সিভয়েসকে বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এর বাইরে আপাতত কোনো কিছু বলতে পারছি না।’

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *