সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ ভারতীয় নাগরিক নিহত
সংগৃহীত ছবি

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ ভারতীয় নাগরিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে।

নিহত দুই ভারতীয় নাগরিক হলেন- ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। আহত প্রাইভেটকারচালক সজীব বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরায় আসছিলেন তারা। এ সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তাদের মধ্যে দুজন নিহত হন।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, নিহত ওই দুইজন ভারতীয় নাগরিক স্বামী ও স্ত্রী। তারা খুলনা মোংলা রেললাইন প্রকল্পে চাকরি করতেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাকচালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *