নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
ফাইল ছবি

নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের সময় চেয়ে চিঠি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বুধবার (২২ নভেম্বর) সিইসিকে মেইলে চিঠি দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সিইসিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতিপূর্বে মতবিনিময় করায় আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের বর্তমান কর্মযজ্ঞ নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দপ্তরে একটি যৌথ সভায় অংশ নেওয়ার সুযোগ চাই। আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টায় বৈঠকের জন্য আপনার সময় হবে কি? মতবিনিময়ের জন্য আপনার সম্মতির জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

চিঠির বিষয়ে ইসি থেকে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন থেকে এখন সময় দেওয়া হবে কিনা বা কখন সময় দেওয়া হবে তা এখনো ঠিক হয়নি। কারণ, বেশির ভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে ঢাকার বাইরে রয়েছেন।’

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *