নির্বাচন পর্যবেক্ষণে ৪৪ জন সাংবাদিকের ১১ জনই উগান্ডার
ফাইল ছবি

নির্বাচন পর্যবেক্ষণে ৪৪ জন সাংবাদিকের ১১ জনই উগান্ডার

দেশনেত্র প্রতিবেদক :

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ১২ টি দেশের ৪৪ জন জন বিদেশি সাংবাদিক এবং চারটি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে।যার মধ্যে ১১ জনই উগান্ডার বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২১ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সাংবাদিক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণে আসবেন নিউজ এজেন্সি এএফপি থেকে ১২ জন, উগান্ডা থেকে আসবে ১১ জন,সাউথ এশিয়ান ফোরাম থেকে আসবে ৪ জন,ভারতীয় ১ জন,অস্ট্রেলিয়া থেকে ১ জন, ইতালিয়ান ১ জন, আইরিশ ১ জন, স্লোভাক ১ জন, ব্রিটিশ ১ জন, ফ্রেঞ্চ ১ জন, জার্মানি থেকে আসবে ২ জন, জাপানিজ ১ জন, সুইডিশ ১ জন, ব্রিটিশ হাইকমিশন থেকে ১ জন, নিউ দিল্লি টেলিভিশন থেকে আসবে ২ জন। সব মিলিয়ে ৪৪ জন আসার জন্য ইসিকে অবহিত করেছে ।

আবেদন করা সংস্থাগুলো হলো- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আফ্রিকান ইলেক্টোরাল ইউনিয়ন, সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরাম এবং এনডিআই-আইআরআই।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। এ ছাড়াও এখন পর্যন্ত ১২টি দেশের বিভিন্ন সংস্থা, পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটা সংস্থার আবেদন পেয়েছি।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *