জামালপুরে চলন্ত যমুনা এক্সপ্রেস ট্রেনের ৩ টি বগিতে আগুন
সংগৃহীত ছবি

জামালপুরে চলন্ত যমুনা এক্সপ্রেস ট্রেনের ৩ টি বগিতে আগুন

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা থেকে তারাকান্দিগামী ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে এ আগুনের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, ‘যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ৩টি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে পুলিশ প্রটেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার সাব ইনস্টপেক্টর তারা মিয়া বলেন, ‘সরিষাবাড়ি স্টেশনে যাত্রী নামার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়। সেসময় ট্রেনে যাত্রী কম ছিল বলে ধারণা করা হচ্ছে।’

তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *