শচীনকে পেছনে ফেলে বিরাট কোহলির সেঞ্চুরির রেকর্ড

তরু আহমেদ :

কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়ে নতুন এক রেকর্ড করলেন ভারতের ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি।

২০২৩ সালের ক্রিকেটে বিশ্বকাপের এই মহামঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে ৫০ টি ব্যক্তিগত সেঞ্চুরি করার অনন্য এক রেকর্ড গড়েছেন।

এর আগের সর্বোচ্চ ব্যক্তিগত সেঞ্চুরি রেকর্ডটি ছিল ভারতেরই কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকারের দখলে।এ সময় মাঠে উপস্থিত শচীন টেন্ডুলকারকে বিরাট কোহলি কে দাঁড়িয়ে অভিনন্দন জানাতে দেখা গেছে। তিনি করতালির মাধ্যমে বিরাট কোহলি কে অভিনন্দন জানান। এছাড়া মাঠে বিরাট কোহলির স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মাকেও উপস্থিত থাকতে দেখা গেছে।

বিরাট কোহলি আজকের ম্যাচে ১১৩ বলে ১১৭ রানে সাজঘরে ফিরে যান।

এছাড়াও

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *