শ্রীলংকার সদস্য পদ স্থগিত করেছে আইসিসি
ফাইল ছবি

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে আইসিসি

ডেস্ক রিপোর্ট :

নিয়ম অমান্য করে সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার (১০ নভেম্বর) আইসিসির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দেশের সরকার সে দেশের ক্রিকেট বোর্ডের ওপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না।

কিন্তু চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কার খারাপ পারফর্ম্যান্সের কারণে ক্রিকেট বোর্ডকে ভেঙে দেয় দেশটির সরকার। পাশাপাশি সেখানে অর্জুনা রানাতুঙ্গাকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দেয় সরকার।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে আইসিসি বলছে, ‘আইসিসি বোর্ড সভায় আজ সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

যদিও এ ঘটনার একদিন পরেই আদালত সরকারের এ সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে এবং ক্রিকেট বোর্ডকে পুনর্বহালের আদেশ দেয়।

এছাড়াও

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার রায়, আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *