ময়মনসিংহে খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৪
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে সড়কের পাশে বিলবোর্ডের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায়  ৪০ জন।

সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের দিকে আসছিল। শিকারিকান্দা এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিলবোর্ডে ধাক্কা দেয়। এ সময় বিলবোর্ড ভেঙে বাসের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের চালকসহ ৪ জন মারা যান।

তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে , এই পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন।

এছাড়াও

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন

দেশনেত্র প্রতিবেদক : ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময়মতো ভিসা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *