'একতার বন্ধন' এর পক্ষ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি : দেশনেত্র

‘একতার বন্ধন’ এর পক্ষ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

নাহিদ দেওয়ান :

ভোলার ব্যতিক্রমধর্মী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “একতার বন্ধন” লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি,ও দাখিল পরীক্ষা ২০২৩ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানায়

মঙ্গলবার (২২ আগস্ট) লালমোহন উপজেলার ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়, ডাওরী হাট ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা, জনতা বাজার মাধ্যমিক বিদ্যালয়, লেজ ছকিনা দারুসসুন্নাহ দাখিল মাদরাসা ও একতা বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এ পৃথক পৃথকভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পাশ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানের উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং “একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনকে” ধন্যবাদ জানান এবং একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সাফল্য কামনা করেন করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাওরী হাট ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা শিহাবউদ্দীন, কৃষি ব্যাংক মনপুরা শাখার সাবেক ব্যাবস্থাপক মোঃ শাহাজ্জল মোসলমান, ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবিএম ছিদ্দিকুল্লাহ, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, মাওলানা ফজলুল হক, মাওলানা খোরশেদ আলম, মোঃ রেজাউল মাস্টার, মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ সেলিম মাস্টার, লোকমান মোসলমান, রাফসান সহ আরও অনেকে।

এছাড়াও

কেজিডিসিএলের প্যানেল আইনজীবী হলেন অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ

বিশেষ পিপি জালাল উদ্দিন পারভেজকে কেজিডিসিএলের প্যানেল আইনজীবী নিযুক্ত 

চট্টগ্রাম প্রতিনিধি : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)-এর প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *